চুয়াডাঙ্গা পৌর শহরে গণসংযোগকালে বিএনপি প্রার্থী শরীফ
- আপলোড তারিখঃ
১৬-১২-২০১৮
ইং
ধানের শীষে নীরব ভোট বিপ্লব ঘটবে
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান বলেছেন, ‘ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষের নীরব ভোট বিপ্লব ঘটবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিনিয়ত নির্বাচনী আইন ও বিধিমালা ভঙ্গ করছেন ক্ষমতাসীনরা। তাদের ভয়ে আমরা ভীত নই, শেষ সময় পর্যন্ত মাঠা থাকার অঙ্গিকার করছি।’ গতকাল শনিবার সকালে পৌর শহরের রেল স্টেশন এলাকা, ফার্মপাড়া, নূরনগর, কলোনী ও জাফরপুর এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষকে বিজয়ী করতে সকলকে আহ্বান জানান। এ সময় জেলা বিএনপি নেতা ও পৌর কমিশনার সিরাজুল ইসলাম মনিসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স