শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৮ ইং
যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিবৃতি প্রদান করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড মুখে বললেই হবেনা নির্বাচন কমিশনকে তা কাজে প্রমাণ করতে হবে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই সরকারি দল। যা চুয়াডাঙ্গার গণতন্ত্র প্রিয় সচেতন মানুষ কোনভাবেই মেনে নেবে না। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই রকম হামলা যদি আবার করার কোন প্রকার অপচেষ্টা করা হয়, তাহলে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারের উপর সন্ত্রাসী হামলা হয়। এ পৈশাচিক হামলায় যুবদল নেতা সিজার মারাত্মকভাবে আহত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। জেলা ছাত্রদল তাদের প্রতিবাদ বিবৃতিতে এই ঘটনার সাথে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।


কমেন্ট বক্স