চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন
- আপলোড তারিখঃ
১৫-১২-২০১৮
ইং
আজ ম্যারাথন দৌড়ের মধ্যদিয়ে শুরু হচ্ছে কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ কুচকাওয়াজ মহড়ায় চুয়াডাঙ্গা জেলা শহরের ৪৬টি প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহন করে। কুচকাওয়াজ মহড়াটি পর্যবেক্ষন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মনিরা পারভীন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহাম্মেদ। পুলিশের আরআই আবু তৈয়বের নেতৃত্বে কুচকাওয়াজ মহড়াটি পরিচালিত হয়। এদিকে, মহান বিজয় দিবস-২০১৮ উদ্যাপনের অংশ হিসেবে আজ সকাল ৭টায় মহান বিজয় দিবস ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। দর্শনা রেলগেট থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে জেলা শহর ঘুরে চুয়াডাঙ্গা কালেক্টরেট চত্বরে এসে শেষ হবে। এবারের সিন্ধান্ত অনুযায়ী প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সম্মানজনক পুরস্কার দেয়া হবে এবং ৩য় স্থান দখলকারীর ফিনিসিং সময় থেকে পরবর্তী ১০ মিনিটের মধ্যে যারা দৌড় সম্পন্ন করে ফিনিসিং টেপ টাচ করবে শুধুমাত্র তাদেরকেই দেয়া হবে পুরস্কার।
কমেন্ট বক্স