শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০১৮ ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়–লগাছি বাজারে কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি মো. লিয়াকত আলী শাহ, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মোর্কারম হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাইদ বিশ্বাস, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি আনিছুজ্জামান আনিছ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান ঝন্টু, সদস্য মাহবুবুর রহমান বাচ্চু, একরামুল মেম্বার, মাহফুজুর রহমান মিল্টন, সোহেল রানা, উপজেলা যুবদল নেতা সামসুল আলম, আমিনুল ইসলাম রশিদ, মোরশেদ বীন স্বজল, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ, সবুজ, ডলার, জনি, সজিব প্রমূখ। এর আগে গতকাল বিকেলে দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে পৃথকভাবে নির্বাচনী পথসভা করা হয়। বক্তারা, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


কমেন্ট বক্স