শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মোটরসাইকেলে ধাক্কায় স্কুলছাত্র আহত

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেলে ধাক্কায় স্কুলছাত্র আহত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রোয়াকুলি সড়কে মোটরসাইকেলের ধাাক্কায় স্কুলছাত্র রানা (১২) মারাত্মক আহত হয়েছে। আহত রানাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীতে রেফার্ড করা হয়। জানা গেছে, আলমডডাঙ্গার রোয়াকুলি গ্রামের মনজেল আলীর ছেলে মুন্সিগঞ্জ একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রানা সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে বটতলা মোড়ে যাচ্ছিল। পথিমধ্যে ঈদগাহের সামনের সড়কে পৌঁছলে সামনে আকষ্মিক সড়কের মাঝে একটি কুকুর চলে আসে। সে কুকুরকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সামনে পড়ে মাথায় ও বুুকে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেবার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়।


কমেন্ট বক্স