কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৮
ইং
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল-মামুন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাফদারপুর বাজারে রেজাউলের নির্মাণাধীন ভবনে ঘটে এ ঘটনা। নিহত মামুন সাফদারপুর ইউনিয়ন পরিষদপাড়ার মীর আফতাব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্র্মাণ শ্রমিক মামুন সাফদারপুর বাজারের পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনে রড কাটার কাজ করছিলেন। এসময় ভবনের পাশেই বিদ্যুতের কভারবিহীন মেইন তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমেন্ট বক্স