শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পাঁচ প্রতিষ্ঠানকে প্রায় ১৮ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় মেয়াদউত্তীর্ণ ঔষধ, সেমাই ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় পাঁচ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ১৭’ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ অভিযানকারী দল। গতকাল বুধবার সকাল ১১টার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা, এ সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় দুটি ফার্মেসী দোকানে মেয়াদউত্তীর্ণ ঔষধ, মুদি দোকানে মেয়াদউত্তীর্ণ সেমাই, আলম মিষ্টান্ন ভান্ডার ও চুয়াডাঙ্গা ফুড বেকারীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আলম মিষ্টান্ন ভান্ডারে ১ হাজার, মেসার্স মল্লিক ফার্মেসীতে ৫ হাজার, ফার্মা কেয়ারে ২ হাজার, চুয়াডাঙ্গা ফুডে ৬ হাজারসহ মাসুম স্টোরে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। এসকল প্রতিষ্ঠানের মালিকরা সাথে সাথে জরিমানার টাকা পরিশোধ করাসহ এ ধরণের অপরাধ পূণরাই না করার জন্য প্রতিশ্রুতি দেন। মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতকারী এসকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে অভিযানের নেতৃত্বদানকারী চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ বলেন, ভেজাল, মেয়াদউত্তীর্ণ ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলছে। জরিমানা প্রদানকারী এসকল প্রতিষ্ঠান পূণরাই একই অপরাধ করলে এসকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় অভিযানের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স