শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৮ ইং
দামুড়হুদার বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান
ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেবেন আন্দুলবাড়িয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে ২০ দলীয় জোট, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পৃথক পৃথক পথসভা করেছেন। গতকাল বুধবার বিকালে দামুড়হুদার উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় ও সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ডে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এ সরকার নির্বাচন দিয়ে বেকায়দায় পড়েছে। সরকার মনে করেছিল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রণ্ট নির্বাচনে আসবে না। এখন নির্বাচনের মাঠ দেখে সরকার ভীত হয়ে আমাদের উপর হামলা-মামলা চালিয়ে এক তরফা ভোটারবিহীন নির্বাচনের পায়তাঁরা করছে। তিনি ধৈর্য্যরে সাথে মোকাবেলা করার জন্য নেতাকর্মিদের প্রতি আহবান জানান। দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি লিয়াকত আলী শাহ সভাপতিত্বে তিনি আরও বলেন, ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেবেন। এ নির্বাচন অস্তিত্বর লড়াই, তার চাচ্ছে উসকানি দিয়ে হটকারীতা সৃষ্টি করে নেতাকর্মিদের মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে ফাঁকা মাঠে গোল দেয়ার চেষ্টা করছে সরকার। তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পারকৃষ্ণপুর-মদনা ইউপির সাবেক চেয়ারম্যান খাঁজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম সম্পাদক ইউছুফ আলী, হাউলী ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সোলেমান মল্লিক, মহিউদ্দিন, আব্দুল গণি, সদস্য নাফিস ইকবাল, উপজেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান বাচ্চু, মাহাফুজুর রহমান মিল্টন, আরিফ হোসেন, হিরণ, সোহেল, ছাত্রদল নেতা সবুজ, জনি ও সাইদুর রহমান বাবু। ``অপরদিকে, সন্ধ্যায় র্দশনা বাসস্ট্যান্ডে পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী অফিসের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির গণজোয়ার দেখে এ সরকার ঈর্ষার্নিত হয়ে ভীত হয়ে পড়েছে। দর্শনা পৌর বিএনপির সভাপতি মাহাবুবুর রহমান তরফদার শাওনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, দর্শনা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, সাধারণ সস্পাদক মহিদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফিরোজ সরোয়ার রোমান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদস্য খন্দকার আরিফ, শ্রমিক দল নেতা নাজিম উদ্দিন, যুবদল নেতা জালাল উদ্দিন লিটন, ছাত্রদল নেতা নাসির উদ্দিন হাসু ও জিয়াউর রহমান জিয়া প্রমূখ।


কমেন্ট বক্স