চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
- আপলোড তারিখঃ
১২-১২-২০১৮
ইং
আবু তাহের মন্ডলের ইন্তেকাল : শোক প্রকাশ
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে........রাজেউন)। দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১১টায় খাজুরা কবরস্থান প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
আবু তাহের মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- আপাদমস্তক জাতীয়তাবাদী এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহাঃ অহিদুল ইসলাম বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ। তিনি বলেন, ‘আবু তাহের মন্ডল আমৃত বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের একজন বীর যোদ্ধা ছিলেন। তিনি যেমন বিএনপির নেতা হিসেবে সকল নেতা কর্মির কাছে, গ্রহণযোগ্য ছিলেন তেমনই পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ছিলেন অত্যন্ত সফল। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির যে ক্ষতি হলো তা অপূরণীয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহাঃ অহিদুল ইসলাম বিশ্বাস পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মন্ডলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে মহান আল্লাহর কাছে তার রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।’
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। শোক বার্তায় তিনি বলেন, ‘আবু তাহের মন্ডল এতদাঞ্চলের সকলের প্রাণপ্রিয় একজন মানুষ ছিলেন। চেয়ারম্যান হিসেবে তিনি যেমন ন্যায়, নীতি ও নিষ্ঠাবান ছিলেন, তেমনি বিএনপি’র নিবেদিত প্রাণ, একনিষ্ঠ ও পরিশ্রমী সংগঠক ছিলেন। দলের সংকটময় এই সময়ে তাঁর অকালপ্রয়ান আমাদের যে অভাব সৃষ্টি করেছে তা পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তা’আলা তাকে জান্নাত নসিব করুন এবং তাঁর পরিবারের সদস্যদের শোক সহ্য করার ক্ষমতা দিন।’
শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, ‘বিএনপি’র কঠিন দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী, প্রিয় সহযোদ্ধা আবু তাহের মন্ডলের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আল্লাহ তাঁর রুহের মাগফেরাত দান করুন। পরিবারের সদস্যরা শোক কাটিয়ে তাঁর স্মৃতি আকড়ে বেঁচে থাক, এই কামনা করি।’
এ ছাড়াও শোক প্রকাশ করেছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. ওয়াহেদুজ্জামান বুলা, মুজিবুল হক মালিক মজু, খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ আরও অনেকে।
কমেন্ট বক্স