শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খুদিয়াখালীতে শিশু ধর্ষণ : মামলা

  • আপলোড তারিখঃ ১১-১২-২০১৮ ইং
আলমডাঙ্গার খুদিয়াখালীতে শিশু ধর্ষণ : মামলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, গত রোববার দুপুরে আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের ওই শিশুটি বাড়ির পাশে রেললাইনের ধারে ছাগল চরাতে যায়। বিকাল ৪টার দিকে শিশুটির বোনের দেবর আশরাফুল তাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার দিলে আশরাফুল পালিয়ে যায়। পরে সে বাড়িতে ফিরে গেলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ দেখে বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে পরিবারের নিকট ধর্ষণের ঘটনা খুলে বলে। এসময় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। দরিদ্র এ শিশুটির মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় আশরাফুল হক (২০) নামে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিশুটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (গাইনি) ডা. আকলিমা খাতুন জানান, শিশুটির উপরে পাশবিক নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ করায় যৌনাঙ্গ ছিড়ে যাওয়ায় অপারেশন করা হয়েছে। ধর্ষিত শিশুটির সুস্থ হতে দেরি হবে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ জানান, শিশুটি ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে গত রোববার মামলা দায়ের করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে ধর্ষক আশরাফুলকে আটক করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স