চুয়াডাঙ্গায় নির্বাচনে করণীয় নির্ধারণ সভায় বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস
- আপলোড তারিখঃ
১১-১২-২০১৮
ইং
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নির্ধারনে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা.অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, জেলা আইনজীবী ঐক্য ফরমের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মো. রাজিব খান। উক্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন- ধানের শীষ প্রতীকের পক্ষে অবশ্যই কাধে কাধ মিলিয়ে মাঠে কাজ করতে হবে। কিন্তু সেই প্রচারণা হবে জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক কাঠামো মেনে। ধানের শীষের প্রার্থীকে অবশ্যই জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অন্তর্গত সকল ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্তমান কমিটি মেনে নির্বাচনী প্রচারনা কমিটি করতে হবে এবং সর্বোপরী জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করতে হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন- অবশ্যই জেলা বিএনপির বর্তমান কাঠামোকে মেনে নির্বাচন পরিচালনা করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে। উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজী আব্দুল মান্নান, জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর নবী ছামদানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাসরিন পারভিন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও শংকরচন্দ্র ্ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, রাইহান উদ্দিন, হিমু জোয়র্দ্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি ইনতাজ আলী, আবুল হোসেন কমিশনার, জাহাঙ্গীর আলম কমিশনার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক মাসুদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক গোলাম রসুল,আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল, চুয়াডাঙ্গা পৌর ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, চুয়াডাঙ্গা পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাদার আলী, চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলে সহ-সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদল সদস্য, আজিজুল হক, সালমান হক উজ্জল, জেলা ছাত্রদল নেতা ওয়ালিদ হাসান, শাহাব উদ্দিন প্রমূখ। উক্ত মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর হক শিপুল।
কমেন্ট বক্স