শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ছেলুন জোয়ার্দার এমপির সাথে

  • আপলোড তারিখঃ ১১-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ছেলুন জোয়ার্দার এমপির সাথে
একাত্মতা ঘোষণা করলেন জেলা পরিয়দ চেয়ারম্যান খোকন আলমডাঙ্গা অফিস: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯, চুয়াডাঙ্গা-১ আসনের চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিকে সকল দ্বিধা-দ্বন্দ্ব, মনোমালিন্য ভুলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে আবার সংসদ সদস্য নির্বাচিত করতে হবে এই আহ্বান জানিয়ে একাত্মতা ঘোষণা করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সামসুল আবেদীন খোকন। গতকাল জেলা আওয়ামী লীগ কর্যালয়ে বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য শামসুল আবেদীন খোকন হুইপ মহোদয়ের সাথে এক বৈঠকে মিলিত হয়। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ মুস্তাফিজ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, গাংনী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আবু তাহের আবু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহীন রেজা, গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকারিয়া আলম, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগ নেতা মহাসিন রেজা, দীপক বিশ্বাস, বিস্কুট, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা রিভেন প্রমূখ।


কমেন্ট বক্স