যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি
- আপলোড তারিখঃ
১১-১২-২০১৮
ইং
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের গাড়ি বহরে হামলার প্রতিবাদে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের প্রতিবাদ বিবৃতিতে জানানো হয়, গতকাল সোমবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় ফিরে আসার পথে মুন্সিগঞ্জ বাজারে পৌঁছালে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শরীফুজ্জামান শরীফের গাড়িবহরে হামলা চালিয়ে কয়েকটি মাইক্রোবাস ভাংচুর ও নেতাকর্মিদেরকে আহত করে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই রকম হামলা যদি আবার করার কোন প্রকার অপচেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে যদি আর কোন হুমকি দেওয়া ও হামলা করা হয় তার জন্য কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। ধানের শীষের পক্ষের ঐক্যবদ্ধ জনতাকে উদ্দেশ্য করে যদি কোন প্রকার হুমকি ধামকি ও হামলার পায়তারা করা হয় তার জবাব সেখানেই দেওয়া হবে ইনশাআল্লাহ।
অপরদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের গাড়ি বহরে হামলার প্রতিবাদে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা সেচ্ছাসেবক দল। জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই রকম হামলা যদি আবার করার কোন প্রকার অপচেষ্টা করা হয়, তাহলে চুয়াডাঙ্গা জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
অন্যদিকে, গতকাল সোমবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় ফিরে আসার পথে মুন্সিগঞ্জ বাজারে পৌঁছালে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শরীফুজ্জামান শরীফের গাড়িবহরে হামলা চালিয়ে কয়েকটি মাইক্রোবাস ভাংচুর ও নেতাকর্মিদেরকে আহত করে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড মুখে বললেই হবেনা নির্বাচন কমিশনকে তা কাজে প্রমাণ করতে হবে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই সরকারি দল। যা চুয়াডাঙ্গার গণতন্ত্র প্রিয় সচেতন মানুষ কোনভাবেই মেনে নেবে না।
কমেন্ট বক্স