শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত

  • আপলোড তারিখঃ ১০-১২-২০১৮ ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত
গাংনী অফিস: মেহেরপুরে বালিবাহী স্ট্রেয়ারিং গাড়ীর ধাক্কায় অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহত অটোভ্যান চালক মজনুর রহমান (৩৮) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের আবুল কালামের ছেলে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার কাজীপুর আলম বাজার নামক স্থানে একটি বালিবাহী স্ট্রেয়ারিং গাড়ীর ধাক্কায় মজনুর রহমান নিহত হয়। স্থানীয়রা জানান, অটোভ্যান চালক মজনুর রহমান তার ভ্যান চালিয়ে গাংনীর বামন্দী শহরের দিক থেকে নিজ গ্রাম বাগোয়ানের দিকে যাচ্ছিলেন। সে কাজীপুর আলম বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবাহী স্ট্রেয়ারিং গাড়ীতে অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মজনুর ওই গাড়ীর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স