চুয়াডাঙ্গার হিজলগাড়িতে যুবককে পিটিয়ে জখম!
- আপলোড তারিখঃ
০৯-১২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি স্কুলের মাঠে এক যুবককে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। আহত যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ের বড়শলুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলো- বড়শলুয়া গ্রামের ইউনুছের ছেলে ইয়াছির আরাফাত স্বপন (৩০), একই গ্রামের মৃত আজাদের ছেলে সোহাগ (২৫) এবং একই গ্রামের বিপুল (৩০)। ঘটনা সূত্রে জানা যায়, আহত পলাশ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগরের নির্দেশে নৌকার পক্ষে ছাত্রলীগের কর্মি গ্রুপের তালিকা করছিলো। এমতাবস্থায় অভিযুক্তরা তার গলায় ধারালো অস্ত্র ধরে পার্শ্ববর্তী কেরু এন্ড কোং আখক্ষেতে নিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন, তার কাছে থাকা স্মার্ট ফোন এবং মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত পলাশকে ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স