চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৬
- আপলোড তারিখঃ
০৮-১২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৬ জনের হতাহতের খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চুয়াড়াঙ্গাা পৌর এলাকার হকপাড়ার আক্কাস মন্ডলের স্ত্রী সাহেরা খাতুন (৬০), দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের ওসমানের স্ত্রী হালিমা খাতুন (৬০) ও একই এলাকার কাউসার এর স্ত্রী জাহানারা (৫০)। দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আলিম উদ্দিন এর স্ত্রী সামিরুন্নেছা ও একই ইউনিয়নের দলিয়ারপুর গ্রামের শাহিনের ছেলে তামিম (৫), মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মনিরুল এর স্ত্রী ফাতেমা খাতুন (৪০) ।
জানা গেছে, গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তবে তাদের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানান এই চিকিৎসক।
কমেন্ট বক্স