শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৮ ইং
জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক
জীবননগর অফিস: জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার কর্চাডাঙ্গা লাইনপাড়ার আ.সামাদের আখক্ষেতের মধ্যে থেকে তাদের আটক করা হয়।  জানা গেছে, গত শুক্রবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে শাহপুর ক্যাম্পের এএসআই মুসফিকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে একদল ডাকাত সদস্যরা কর্চাডাঙ্গা লাইনপাড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিত্বে কর্চাডাঙ্গা লাইনপাড়ার আ.সামাদের আখক্ষেতে অভিযান চালায়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও কর্সাডাঙ্গা জোলপাড়ার খোরশেদ আলীর ছেলে ডাকাত দলের সদস্য ইমন আলী (৩০) এবং একই গ্রামের মৃত আ.রশিদের ছেলে সলেমান হোসেন ওরফে সুরমানকে (৪৮) আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৪টি হাসুয়া উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স