শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকাস্থ চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএডি) গঠন

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৮ ইং
ঢাকাস্থ চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএডি) গঠন
সভাপতি এনামুল, সম্পাদক বকুল ও সাংগঠনিক সুজন নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত চুয়াডাঙ্গার সাংবাদিকদের একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ঢাকায় এক বিশেষ সভার মাধ্যমে চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকা (সিজেএডি) নামের এই সংগঠন যাত্রা শুরু করে। একই সভায় অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল (৭ ডিসেম্বর) শুক্রবার সকালে ঢাকার রমনা পার্কে সিজেএডির ওই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এনামুল হকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভা পরিচালনা করেন অপর জ্যেষ্ঠ সদস্য নূহু আব্দুল্লাহ। পরে অংশগ্রহণকারীদের সর্বসম্মতিতে সিজেএডির ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে এনামুল হক (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও বকুল আহমেদ (সমকাল)। এছাড়া নাজমুল লিখন (বাংলাদেশ পোস্ট) সহ-সভাপতি, এসকে লিটন (মাইটিভি) যুগ্ম-সাধারণ সম্পাদক, জুলহাস কবীর সুজন (আরটিভি) সাংগঠনিক সম্পাদক, হারুন অর রশীদ (প্রথম আলো) কোষাধ্যক্ষ, নূহু আব্দুল্লাহ (ইত্তেফাক) দপ্তর সম্পাদক, ফিরদৌসি যুঁথী (জাগো নিউজ) প্রচার ও প্রকাশনা সম্পাদক, আনজাম খালেক (এসএ টিভি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং রনি (ডিবিসি নিউজ) কল্যাণ সম্পাদক হয়েছেন। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যের পদে তিনজনকে মনোনিত করা হয়েছে। এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ পেয়েছেন আহমেদ পিপুল (এনটিভি), বুলবুল আহমেদ (বাংলা টিভি) ও রহমান রনো (একুশে টেলিভিশন)। চুয়াডাঙ্গার সন্তান যারা ঢাকায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইনে মিডিয়ায় কর্মরত তাদের নিয়ে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএডি) গঠন হওয়ায় বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


কমেন্ট বক্স