শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাবু খানের পক্ষের নেতাকর্মিদের নির্বাচনী কমিটি গঠন সভা পন্ড!

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৮ ইং
দামুড়হুদায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাবু খানের পক্ষের নেতাকর্মিদের নির্বাচনী কমিটি গঠন সভা পন্ড!
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু খানের পক্ষে নির্বাচনী কমিটি গঠনের প্রস্তুতি সভা নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ভেস্তে গেছে। এঘটনায় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান বাবু খানের কর্মী-সমর্থকদের মৌখিকভাবে সতর্ক করে দেন। জানা গেছে, গতকাল বুধবার বিকালে দামুড়হুদার কাঁঠালতলাস্থ মন্ডলের দোকানের সামনে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবুর পক্ষে নেতাকর্মিরা নির্বাচনী কমিটি গঠন করতে প্রস্তুতিমূলক সভা করছিলো। খবর পেয়ে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সভা ভেস্কে দেন ও সতর্ক করে দেন। এব্যাপারে হাউলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, আগামী ১০ তারিখের পর সংসদ নির্বাচনের জন্য কি কি কার্যক্রম চলমান থাকবে, সে বিষয়ে দিকনির্দেশনা এবং কোন কর্মি যাতে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা না করে এই নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। পরে প্রশাসন আমাদেরকে নিষেধ করলে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করি। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা (ভূমি) কর্মকর্তা সৈয়দ নাফিসা সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল বিকেলে আমরা খবর পাই, উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে বিএনপি’র দলীয় কার্যালয়ে একটি সভার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিষেধ করি। তারা নিষেধের পরেই আইনের প্রতি সম্মান দেখিয়ে সঙ্গে সঙ্গে সভা বন্ধ করে দেয়। তাদের মোখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স