শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক-২

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক-২
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাড়াদি গ্রাম থেকে দু’মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আটক দু’মাদক বিক্রেতার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার রেলস্টেশন এলাকায় মঙ্গলবার রাতে মাদক বেঁচাকেনা হচ্ছে সংবাদের ভিত্তিতে থানার এএসআই তৌহিদ অভিযান চালায়। অভিযানে বাড়াদি গ্রামের মৃত নবীছদ্দীনের ছেলে আশাদুল হক ও একই গ্রামের আওলাদ মালিতার ছেলে আদালত মালিতাকে আটক করা হয়। আটক দু’জনের কাছ থেকে ৮পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা জব্দ করে। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স