আলমডাঙ্গার বামানগরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বামানগর গ্রামের নাসির উদ্দিন নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে তার গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। থানার ওসি তদন্ত লুৎফুল কবির জানান, আলমডাঙ্গার বামানগর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে নাসির ঢাকার একটি মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাসিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসিরকে গতকাল বুধবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স