মালিহাদে রুটি ও কলা আটকে যুবকের মৃত্যু!
- আপলোড তারিখঃ
০৫-১২-২০১৮
ইং
হারদি প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামে গলায় পাউরুটি ও কলা আটকে লিপু নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে। এই ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিপু ১৭ প্রতিদিনের ন্যায় মালিহাদ বাজারে ছেলুনের দোকানে কাজ করছিলো। কাজ করতে করতে দুপুর হয়ে গেলে তার খিদে লেগে যায়। এসময় লিপু তার দোকনের পাশের চায়ের দোকান থেকে কলা-পাউরুটি কিনে খেতে শুরু করে। খেতে খেতে হঠাৎ করে কলা-পাউরুটি লিপুর গলায় আটকে যায়। এসময় স্থানীয়রা অনেক চেষ্টা করেও লিপুর গলা থেকে খাদ্য ছোড়াতে ব্যর্থ হয়। পরে তাকে আলমডাঙ্গার হারদীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে যুবকের মরদেহ তার নিজ গ্রামে নিলে এক বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয়। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
কমেন্ট বক্স