শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আছিয়া বিশ্বাসের জানাযায় হাজারো মানুষের ঢল : দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৮ ইং
আছিয়া বিশ্বাসের জানাযায় হাজারো মানুষের ঢল : দাফন সম্পন্ন
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাসের স্ত্রী আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আছর মনিরামপুরস্থ নিজ বাসভবনে দোয়া ভালাইপুর প্রতিনিধি: চুৃয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাসের স্ত্রী আছিয়া বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ২টার দিকে আলোকদিয়া মনিরামপুর ঈদগাহ ময়দানে মরহুমার নামাযে জানাযায় হাজারো মানুষের ঢল নামে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এর আগে সকালে ঢাকা হতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌছুলে নিকটাত্মীয় ও শুভাকাঙ্খিদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মায়ের মৃত্যু শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে দুই মেয়ে ইভা ও বিভা। সামাজিক, রাজনৈতিক ও দীর্ঘ জীবনের একান্ত সঙ্গীনিকে হারিয়ে আসাদুল বিশ্বাসকেও বিমূর্ত দেখা যায়। আছিয়া বিশ্বাসের আকস্মিক মৃত্যু কাদিয়েছে প্রতিবেশিসহ শেষ বিদায় জানাতে আসা সকলকেই। বাদ যোহর মনিরামপুর ঈদগাহ ময়দানে মরহুমা আছিয়া বিশ্বাসের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম হাবিবুর রহমান. চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সেলিম উদ্দীন খান, বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা, জেএসডি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তৌহিদ হোসেনসহ সমাজের বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীবৃন্দ। আগামী শুক্রবার বাদ আছর মরহুমা আছিয়া বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনায় আলুকদিয়া মনিরামপুরস্থ নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়ার অনুষ্ঠানে সকলকে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার চুয়াডাঙ্গা হতে ঢাকা কাঠালবাগানে মেয়ের বাড়িতে বেড়াতে যান আছিয়া বিশ্বাস। গত সোমবার সন্ধ্যায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাহিদুল হকের পর্যবেক্ষণে থাকাকালীন রাত সাড়ে ৯টার দিকে তার শারিরীক অবস্থার অবনতি হলে আইসিসিইউতে নেওয়া হয়। সেখানেই রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


কমেন্ট বক্স