আলমডাঙ্গায় কর্মসৃজনী কাজে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ
- আপলোড তারিখঃ
০২-১২-২০১৮
ইং
ভ্রাম্যমাণ প্রতিনিধি(আলমডাঙ্গা): আলমডাঙ্গার বলিয়ারপুরে ৪০ দিনের কর্মসৃজনী কাজে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত ২৩ শে নভেম্বর বলিয়ারপুর গ্রামের মেম্বার বাহাদুরের নিকট ফোনে ও প্রকাশ্যে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে একই গ্রামের ওহিদুলের ছেলে সজিব। টাকা না দিলে কাজ বন্ধসহ বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার নাগদাহ ইউনিয়নে অক্টোবর মাস থেকে ৪০ দিনের কর্মসৃজনীর কাজ শুরু হয়। এই মধ্যে কাজের ৪ সপ্তাহ পার হওয়ায় বলিয়ারপুর গ্রামের পশ্চিমপাড়ায় রাস্তায় শ্রমিক দিয়ে রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করে। গত ২৩ শে নভেম্বর বলিয়ারপুর গ্রামের ওহিদুলের ছেলেসহ কিছু যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে এলাকায় কর্মসৃজনীর কাজ বন্ধ করার হুমকিও দেয়। ভয়ে বাহাদুর মেম্বার গত শুক্রবার নাগদাহ বলিয়ারপুর বাজারের উপরে চাঁদার টাকা দিতে আসে। বিষয়টি স্থানীয় যুবকের নজরে আসলে তারা বাহাদুর মেম্বারসহ চাঁদাবাজ সজিবের নিকট জানতে চাইলে বাহাদুর মেম্বার তাদের ঘটনাটি খুলে বলে। এই ঘটনাটি শুনে স্থানীয় লোকেরা সজিবকে গণধোলায় দেয়। এই ঘটনার সাথে জড়িত সজিবসহ জড়িত ৫ জনের নামে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে।
কমেন্ট বক্স