শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চাকরী না পেয়ে ইবি ছাত্রের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৮ ইং
চাকরী না পেয়ে ইবি ছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু পাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন বিভাগের ছাত্র আজিমুদ্দীন (২৪) বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মহিষাকুন্ডু গ্রামের আব্দুল হান্নান মহুরির ছেলে। মৃতের দাদা আব্দুল মালেক জানান, চাকরী না পেয়ে হতাশায় ভুগতে থাকেন আজিমুদ্দীন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার তিনি বিষপান করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আব্দুল মালেক আরো জানান, আল-কোরআন থেকে অনার্স মাষ্টার্স পাস করার পর আজিমুদ্দীন ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকরীর আবেদন করেন। কিন্তু কোন জায়গায় টাকা ছাড়া তার চাকরী হয়নি। এলাকার ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দীন জানান, শুনেছি চাকরী না পেয়ে আজিমুদ্দীন আত্মহত্যা করেছে। ছেলেটি খুব ন¤্র ভদ্র হিসেবে এলাকায় পরিচিত। বেশ কিছুদিন তিনি পঞ্চগ্রাম জামে মসজিদের তিনি ইমামতিও করেছেন বলে ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দীন উল্লেখ করেন। তবে প্রতিবেশীরা জানান, পাবনার একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। দুই বছর আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। গত বৃহস্পতিবার মেয়েটি আজিমুদ্দীনের সাথে দেখা করে তার কাছে ফিরে আসার প্রস্তাব দেয়। ওই দিনই শহরের হামদহ এলাকায় আজিমুদ্দীন বিষপান করে। তবে পরিবারের পক্ষ থেকে প্রেমের কারণে বিষপানের কথা অস্বীকার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে ছেলের দাদা আব্দুল মালেক জানান।


কমেন্ট বক্স