গাংনীতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
০২-১২-২০১৮
ইং
গাংনী অফিস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাংনীতে আওয়ামী লীগের মনোনিত প্রাথী সাহিদুজামান খোকনের নৌকা প্রতীক পাওয়ায় নৌকার পক্ষে আনন্দ মিছিল বের হয়। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী পৌর শহরের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনিত প্রার্থী মোহাম্মদ সাহিদুজামান খোকন জাানন, প্রথমে উপজেলার সকল সাবেক ছাত্রনেতারা আমাকে সমর্থন দিয়েছেন কারণ আমি সাবেক ছাত্রনেতা, তারপর আমার পক্ষে বর্তমান উপজেলা যুবলীগের সমর্থন দেয় কারণ আমি যুবলীগের নেতা ছিলাম, সর্বশেষে উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ আমাকে সমর্থন দিয়েছেন, কারণ আমি উপজেলা আওয়ামী লীগের ১৪ বছর ধরে নেতৃত্বে দিচ্ছি। ফলে গাংনীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের সমর্থন নিয়ে কাজ করে যাচ্ছি। তারাও আমাকে সার্বক্ষনিক সহযোগিতা দিয়ে দিচ্ছে। মিছিলটি গাংনী বাজার থেকে বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, বামন্দী ইউপি আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বিশ^াস, স্বেচ্ছাসেবক লীগের গাংনী উপজেলা আহবায়ক আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী সরকারী ডিগ্রী কলেজ শাখার সভাপতি মাহমুদ হাচিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্ট, গাংনী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মানিক ফকির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন, ছাত্রলীগ নেতা জীবন আকবার ও সৈনিক লীগের নেতা শহিদুল ইসলাম। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স