শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায়

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসায়
জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া সমীকরণ ডেস্ক: বিভিন্ন স্থানে অগ্নিকান্ড, দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসাধারনের মাঝে সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আমাদের আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্তৃক ক্যানেলপাড়া বস্তিতে অগ্নিনির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইলিয়াস হোসেনের নেতৃত্বে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ক্যানেলপাড়া বস্তিতে অগ্নিনির্বাপনী মহড়া, সড়ক দূর্ঘটনা উদ্ধার ও তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জনসাধারণের মাঝে জনসচেতনামূলক প্রচার প্রচারণা করে। মহড়ায় অংশগ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্য মকলেছুর রহমান, খায়রুল ইসলাম, আলামিন, শরিয়ত আলী, শাহাবুল হক, রুহুল আমীন, আব্দুল মতিন প্রমুখ। আজ শনিবার সকাল ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একই মহড়া ষ্টেশনপাড়ার রেল বস্তিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আমাদের জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে বাসা-বাড়িতে আগুন ও রান্না ঘরের গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে অগ্নিনির্বারক করণীয় জনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার মনোহরপুর আবাসলে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা সচেতনতার জন্য দুর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া ও হাসপাতালে পাঠানোর মহড়া দেখানো হয়। ফায়ার সার্ভিসের অগ্নিনিবারক ও উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিৎসা দল মহড়া চলাকালীন সময়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নিবারক, সড়ক দুর্ঘটনা থেকে উদ্ধারসহ তাদের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করে। এদিকে সকালে উচ্চ শব্দে সাইরেন বাজাতে বাজাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মনোহরপুর আবাসন এলাকায় ছুটে গেলে স্থানীয় লোকজনেরা সেখানে ভিড় জমায়। কেউ কেউ ভেবেছিলেন কোনো দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পরই তাদের সব ভুল ভেঙ্গে যায়। ততক্ষণে সকলের কৌতুহল ভেঙে বুঝতে পারে এটা নিছক সাজানো দুর্ঘটনা মাত্র। এদিকে মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন অগ্নিনিবারক এ জনসচেতনামূলক মহড়ার ব্যবস্থা করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালকককে সাধুবাদ জানান। আমাদের কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে দর্শনা ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে অগ্নিনির্বাপন মহড়া ও জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কৌশল শিখিয়ে দেন ও ফায়ার সার্ভিসের নাম্বার দেন। অগ্নিকান্ড যাতে না ঘটে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করেন। অগ্নিকান্ড ঘটলে দ্রুত ফায়ার ষ্টেশনে ফোন দেওয়া সহ তাৎক্ষণিক বিভিন্ন কৌশল শিখিয়ে দেন যাতে আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যায়। এসময় ভূমিহীনপাড়ার অনেকে এ মহড়ায় অংশ নেয় এবং হাতে কলমে শিখে যায়। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সদস্য মোশারফ, মনিরুল, শিমুল, আমিনুর, নাজমুল, শরীফুল, সাংবাদিক শরীফ রতন, সাংবাদিক মেহেদী হাসান মিলন, আশাদুল হক বিশ্বাস প্রমূখ। আমাদের মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকান্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্পে মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ষ্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে মহড়া অনুষ্ঠানে অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনায় আহতদের উদ্ধারের কৌশলসহ বিভিন্ন সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় উপস্থিত ছিলেন। প্রথমে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার ও অন্যান্য স্থানে আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা দিতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। পরে অগ্নিনির্বাপনে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় দেখানো হয় আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে। এতে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়রা অংশ নেয়। এছাড়াও কোন ধরনের আগুন লাগলে তা নেভাতে বা যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জানানোর জন্যও বলা হয়। ফায়ার সার্ভিসের ১টি অ্যামবুলেন্সসহ মোট ৪টি গাড়ি অংশ গ্রহন করে। আমাদের ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে অগ্নিকান্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা মুলক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের ষাটবাড়িয়া বস্তি সংলগ্ন মন্দিরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার, সাব-স্টেশন অফিসার আব্দুর রউফসহ ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দা এবং বস্তির মানুষ উপস্থিত ছিলেন। প্রথমে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার ও অন্যান্য স্থানে আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা দিতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। পরে অগ্নিনির্বাপনে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় দেখানো হয় আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে। এতে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়রা অংশ নেয়। এছাড়াও কোন ধরনের আগুন লাগলে তা নেভাতে বা যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জানানোর জন্যও বলা হয়।


কমেন্ট বক্স