শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বলিয়ারপুরে যুবককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৮ ইং
আলমডাঙ্গার বলিয়ারপুরে যুবককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ বলিয়ারপুর গ্রামের এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত যুবক নাগদাহ বলিয়ারপুর গ্রামের ওহিদুল ইমলামের ছেলে সজিব (২০)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আহত সজিব মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তাকে গত তিনদিন যাবত নাগদাহের ওদুদের ছেলে রাজীব মোবাইল হুমকি দিয়ে যাচ্ছ্ েবলে সজীব অভিযোগ করে। সজিব জানায়, তিনি নাগদাহ জোড়গাছা যাওয়ার পথে একই এলাকার হাসান, ইমন, রাজীব ও আলামিন তাকে রড ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এবং তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনায় আহতের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।


কমেন্ট বক্স