চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের মা
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৮
ইং
শিরিনা আক্তার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক পরিষদের সদস্য সচিব ও একটি আঞ্চলিক পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল-আমিনের মা এবং চুয়াডাঙ্গা জেলা শহরতলির দৌলাতদিয়াড় সরদারপাড়ার মো. ইদ্রিস আলী সরদারের স্ত্রী শিরিনা আক্তার (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসাধিন অবস্থায় শিরিনা আক্তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকালই বাদ মাগরিব দৌলাতদিয়াড় সরদারপাড়া ঈদগাহ মাঠে শিরিনা আক্তারের নামাজের জানাজা শেষে সরদারপাড়ায় পারিবারিক কবরস্থানে মরহুমার দাফরকার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজে সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় মুসল্লীগণ অংশগ্রহণ করেন। আগামী (৩ ডিসেম্বর) সোমবার বাদ আছর মরহুমার নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষীসহ সকলকে উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আহসান হাবিব পিপিএম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মাহমুদ খান হাসান বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও জেলা জেএসডি সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সাহিত্য, সাংস্কৃতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শিরিনা আক্তার ২০০২ সালের অক্টোবর মাসে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। সেই থেকে তিনি স্বাভাবিক চলাচলের ক্ষমতা হারান। শিরিনা আক্তার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের মৃত জুলমত গাইনের বড় মেয়ে। মরহুমার বড় ছেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক পরিষদের সদস্য সচিব, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, মেজ ছেলে সরদার আনোয়ারুল ইসলাম, ছোট ছেলে সরদার খাইরুল ইসলামসহ মরহুমার নাতিনাতকুর সকলের কাছে মরহুমা শিরিনা আক্তারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।
কমেন্ট বক্স