শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩
নিজস্ব প্রেিতবদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দৃর্ঘটনায় তিনজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার খাসকররা পারলক্ষীপুর গ্রামের মালিতা পাড়ার রেজাউলের ছেলে তামিম (৮), চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ের বাছের মল্লিকের ছেলে আব্দুল হালিম (৪০) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাবলু জোয়ার্দ্দারের ছেলে পাভেল (২৫)। জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে তামিম জাহাপুর শেখ পাড়ার নানির বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে এবং আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, গতকাল সকালের দিকে ভালাইপুর মোড়ের আব্দুল হালিম দরবেশপুর নামক স্থানে রাজমিস্ত্রির কাজে যায়। সেখান থেকে ফেরার পথে বিকাল ৫ টার দিকে কুলপালা নামক স্থানে একটি ট্রাকের সাথে তার ধাক্কা লাগে। এবং ট্রাকের চাকায় তার পা পৃষ্ঠ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের পাভেল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় একটি ছোট ছেলে তার মোটরসাইকেলের সামনে চলে আসে। পাভেল ছোট ছেলেটিকে বাাঁচাতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স