শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৮ ইং
ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর
সমীকরণ ডেস্ক: ফেনী সদর থানার শর্শদী রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় রেল ক্রসিংয়ে উঠে যাওয়া একটি বাসের চারযাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। দুর্ঘটনার পর থেকে ট্রেনটি ঘটনাস্থলে রয়েছে। ভিন্ন লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল করছে। নিহতরা হলেন- দক্ষিণ শর্শদী গ্রামের মনসুর (৩৪), দোলন (২২), আবুল বাশার (৫৫)। নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী থেকে আসার পথে একটি বাস ওই রেল ক্রসিংয়ে লাইনের উপরে উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী ময়মনসিং এক্সপ্রেসটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা ও ফেনী থেকে দমকল বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করে। ফেনী জিআরপি থানার এসআই হারুন বলেন, দমকল বাহিনীর সদস্যরা বাসের ভেতর থেকে এক শিশুসহ ৪ যাত্রীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে। তিনি জানান, দুর্ঘটনায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মজলিশপুর গ্রামের নাসির মিয়ার ছেলে মামুন (২৯), দুলাল (৪৫) ও চৌদ্দগ্রামের বাগড়া গ্রামের রহিম (২১)। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাসচালক মনির আহম্মদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে নিশ্চিত নয়। স্থানীয়রা জানান, শর্শদী স্টেশনের ওই রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই। ফেনী ফায়ার সার্ভিসের ইনচার্জ তওহিদুল ইসলাম জানান, রেল ক্রসিংয়ে গেট না থাকাই দুর্ঘটনার কারণ হতে পারে। ফেনী রেল স্টেশনের মাস্টার মহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ এক্সপ্রেস শর্শদী স্টেশনে প্রয়োজনীয় মেরামতের জন্য থেমে আছে। অপর লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছেন।


কমেন্ট বক্স