শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকার চিঠি পেলেন আরও ৮ জন

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৮ ইং
নৌকার চিঠি পেলেন আরও ৮ জন
সমীকরণ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও আটজনকে আওয়ামী লীগের দলীয় মনোয়নের চিঠি দেয়া হয়েছে। তারা হলেন- দলের সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান, ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহে আলম, নুরুল আমিন রুহুল, সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, খন্দকার মশিউজ্জামান রোমেল এবং এমএ মতিন। জোটের জন্য কিছু আসন বাকি রেখে গত রোববার প্রথম ধাপে ২৩১ আসনের জন্য দল মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। এ সময় অন্তত নয়টি আসনে দেয়া হয়েছিল দু’জন করে প্রার্থী। এরপর গত সোম, মঙ্গল ও বুধবার আরও আটজনকে দেয়া হয়েছে দলীয় মনোনয়নের চিঠি। এর মধ্যে প্রথম ধাপে খালি রাখা তিনটি আসন এবং পাঁচটি আসনে নৌকা প্রতীকের চিঠি দেয়া হয়েছে নতুন করে। পাশাপাশি ১৪ দলীয় জোটের দুই দলের চারজনকেও দেয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্রের চিঠি। প্রথম ধাপে ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি দেয়া হয়েছে সৈয়দা সাজেদা চৌধুরীকে। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে প্রথমে সাজেদা চৌধুরীর আসনে জাকের পার্টির প্রার্থীকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত ছিল দলের। কিন্তু পরে সাজেদা চৌধুরী এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ দেখান। তার মনোনয়ন দাবিতে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাও।


কমেন্ট বক্স