শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আবারো আনন্দ স্কুলের শিক্ষার্থীদের টাকা লোপাটের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০১৮ ইং
আবারো আনন্দ স্কুলের শিক্ষার্থীদের টাকা লোপাটের অভিযোগ
জীবননগর অফিস: জীবননগরে আবারো আনন্দ স্কুলের শিক্ষার্থীদের টাকা লোপাটের অভিযোগে শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপজেলা নির্বাহী অফিসারের অফিসে হাজির হয়ে শিক্ষকদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত সোমবার উপজেলার হাসাদহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আনন্দ স্কুলের ১০জন শিক্ষার্থীদের হাতে ব্যাংক থেকে ১ হাজার ৫শ’ ২০ টাকা দেয়া হলেও সেখানে দেয়া হয় ৭শ’ টাকা। শিক্ষার্থীদের হাতে টাকা কম দেয়ায় অভিভাবকগণ একত্রিত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের অফিসে হাজির হয়ে টাকা আত্মসাতের অভিযোগ করে। এদিকে একই ঘটনা ঘটে উপজেলার মাধবপুর গ্রামে। তবে ওই স্কুলের শিক্ষকরা আগে ভাগেই শিক্ষার্থীদের হাতে টাকা ১৫২০ টাকা প্রদান করে।


কমেন্ট বক্স