আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৪ জন আসামি আটক
- আপলোড তারিখঃ
২৭-১১-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। জানা গেছে, গতকাল ভোররাতে থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার গোপালনগর গ্রামের রেজেক আলীর ছেলে হযরত আলী, গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মানিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের কালু মালিতার ছেলে আব্দুল জব্বার মালিতা ও আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের আজিজ আলীর ছেলে মাদকসেবী আশরাফুল ইসলামকে আটক করে। গতকাল তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স