শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুন্ডু থেকে গলাকাটা লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৮ ইং
হরিণাকুন্ডু থেকে গলাকাটা লাশ উদ্ধার
হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি গ্রামের মাঠ থেকে বুলবুল আহম্মেদ মিলন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় কালিতলার মাঠ থেকে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করা হয়। নিহত মিলন একই উপজেলার নারায়নকান্দি গ্রামের আজিজুর রহমান মনার ছেলে। `` বর্তমানে তিনি সদর উপজেলার গাগান্না গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। এলাকাবাসী জানায়, মিলন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। কয়েক বছর আগে শৈলকুপা থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়ে ৮ বছর কারাগারে ছিলেন। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সন্ত্রাসীদের অভ্যন্তরীন কোন্দলে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।


কমেন্ট বক্স