শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিৎলায় ছেলের বটির কোপে পিতা জখম

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৮ ইং
চিৎলায় ছেলের বটির কোপে পিতা জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে ছেলের বটির কোপে পিতার গুরুত্বর জখম হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতিয়ার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ পিতা গুরুত্বর জখম হয়। তার পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার আন্দিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। জানা যায়, আতিয়ার হোসেনের ছেলে আশরাফ (২৫) ও তার বউ সাথী (২৩) দু’জনের মধ্যে পারিবারিক বিষয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে আশরাফ বটি দিয়ে তার বউ সাথীকে মারতে ছুটে যায়। এসময় উপস্থিত থাকা আশরাফের পিতা আতিয়ার হোসেন ছেলেকে বাধা দিলে আশরাফ তার পিতাকে বটি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। তার পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত আতিয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


কমেন্ট বক্স