শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৮ ইং
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ধর্ষনের শিকার টুনটুনি খাতুন (১৪) নামে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রী হারপিক পান করে আত্মহত্যা করেছে। সে শৈলকুপার মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঁচেরকোল গ্রামে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, কাঁচেরকোল গ্রামের মন্নু শেখের মেয়ে টুনটুনি খাতুন গত ৫ সেপ্টেম্বর শৈলকুপা উপজেলার চর বাখরবা গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন রাতে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টুনটুনি বাথরুমে যায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ৩ যুবক তাকে জোরপূর্বক মুখ চেপে তুলে নিয়ে যায়। এরপর নাঈম নামে এক লম্পট তাকে ধর্ষন করে। ঘটনা কাউকে না জানিয়ে ওই দিন অপমান ও ঘৃনায় টুনটুনি বাথরুমে থাকা হারপিক পান করে। গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে নানা বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় প্রথমে কুষ্টিয়া ও পর্যায়ক্রমে ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। টুনটুনি কিছুটা সুস্থ্য হলে ধর্ষনের বিষয়টি পরিবারের লোকজনের কাছে জানায়। পরবর্তীতে টুনটুনির পিতা মন্নু শেখ এ ঘটনায় বাদী হয়ে ধর্ষক নাঈমসহ ৩ জনকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩। মামলার আসামীরা হলো, চর বাখরবা গ্রামের সামছুদ্দিন শেখের ছেলে ধর্ষক নাঈম শেখ, রওশন জোয়ার্দারের ছেলে নিশান জোয়ার্দার ও রশিদ জোয়ার্দারের ছেলে মাসুম জোয়ার্দার। এদিকে শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষনের শিকার টুনটুনি খাতুন মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তার মৃতদেহ শনিবার শৈলকুপার কাঁচেরকোল গ্রামে পৌছলে পুলিশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এসআই অমিত কুমার ঘোষ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভিকটিমের ডাক্তারি পরিক্ষা করানো হয়েছিলো। রিপোর্ট এখনো হাতে আসেনি। আসামীরা সবাই পলাতক রয়েছে। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, টুনটুনির মৃতদেহ গ্রামের শনিবার বিকালে ময়না তদন্ত শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তাকে একজন ধর্ষন করেছে ও দুইজন সহায়তা করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।


কমেন্ট বক্স