তিতুদহে যুবককে পিটিয়ে জখম!
- আপলোড তারিখঃ
২৫-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে জমি-জমাকে কেন্দ্র করে রহিদুল ইসলাম (২৭) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রহিদুল ইসলাম সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের ভাটাপাড়ার শহিদুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আহত রহিদুলের ফুফুর জমি রহিদুলরা কেনার সময় একই গ্রামের মৃত পাথারী মল্লিকের ছেলে সদর আলী (৭০) ও তার ছেলে মাজিদুল (১৮), বাবুল (৫০) তাদেরকে বাঁধা দেয় এবং জমিটি সদর আলী কিনতে চায়। কিন্তু রহিদুলের ফুফু সদর আলীর কাছে জমি বিক্রি করতে নারাজ। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে জমি কেনা-বেচাঁ নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার সময় সদর আলী পড়ে থাকা একটি বাঁশের কাটা অংশ দিয়ে রহিদুলের মাথায় আঘাত করে। সদর আলীর ছেলে মাজিদুল একটি রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এতে রহিদুল গুরুত্বর জখম হয়। আহত রহিদুলকে তার পরিবারের সদস্যরা তৎক্ষণাত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছিল। এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
কমেন্ট বক্স