শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুন্ডুতে জামায়াত নেতা আটক : বোমা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৮ ইং
হরিণাকুন্ডুতে জামায়াত নেতা আটক : বোমা উদ্ধার
হরিণাকু-ু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকু-ু থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল শনিবার দুপুরে ৬টি শক্তিশালী বোমা ও ৭টি বাঁশের লাঠি উদ্ধারসহ উপজেলা জামায়াত ইসলামের রোকন বদর উদ্দীন মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জামায়াত নেতা বৈঠাপাড়া গ্রামের মৃত-রমজান মন্ডলের পুত্র। থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংস ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জামায়াত ও বিএপির কতিপয় ব্যক্তিরা গত তিনদিন ধরে হরিণাকু-ু পৌরসভাধীন বৈঠাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মিনাজ উদ্দীন মন্ডলের পুত্র ফয়জুর উদ্দীন মন্ডলের দখলকৃত পরিত্যক্ত ভবনে গোপন বৈঠক করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করলে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে যায়। ঐসময় বৈঠাপাড়া এলাকা থেকে জামায়াত নেতা বদর উদ্দীন মন্ডলকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে পরিত্যক্ত ভবন থেকে বোমা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহ এএসপি সার্কেল তারেক আল মেহেদী, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, সেকেন্ড অফিসার এসআই সরোওয়ার, এসআই জলিলসহ সঙ্গী ও পুলিশ সদস্য। এ ব্যাপারে থানায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স