দর্শনায় পুলিশের অভিযানে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৩-১১-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুর হতে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর বাজার মসজিদের পিছনের গোরস্থানের প্রাচীর কাছ হতে ফেনসিডিলগুলো পরিত্যাক্ত অবস্থায় দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করে। এ অভিযান পরিচালনা করেন দর্শনা পুলিশ (তদন্ত) কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম, এএসআই গোলাম রহমানসহ সঙ্গীয় ফোর্স। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের কবরস্থানের প্রাচীর পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
কমেন্ট বক্স