চুয়াডাঙ্গার ৬২নং আড়ীয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
- আপলোড তারিখঃ
২১-১১-২০১৮
ইং
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬২নং আড়ীয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে ৪র্থ শ্রেণীর ছাত্র রাব্বি নামে (১০) এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় দিকে এ ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন তাকে ঘরের আড়া থেকে মৃত অবস্থায় উদ্বার করে। নিহতের পারিবারিক সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতুদহ ইউনিয়নের ৬২নং বড় আড়ীয়া গ্রামের দিন মজুরী আব্দুল্লাহ ছেলে এবং ৬২নং বড় আড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রাব্বি মায়ের বকুনীতে অভিমান করে সবার অগোচরে ঘরের আড়ার সাথে মায়ের ব্যবহ্নত ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আতœাহত্যা করে। তিতুদহ ক্যাম্প এসআই সোলাইমান বলেন- মায়ের সাথে রাগারাগি করে সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয় রাব্বি। অনেক জায়গায় খুজাঁখুজি করার পর রাত ৮টার দিকে বাড়ি থেকে প্রায় দুইশ’ গজ দূরে পরিত্যক্ত টিনের ঘরে ঝুলন্ত অবস্থায় রাব্বিকে দেখতে পাই পরিবারের লোকজন। পাড়ার প্রতিবেশি ও পরিবারের লোকজন তাকে ঘরের আড়া থেকে মৃত অবস্থায় উদ্বার করে।
কমেন্ট বক্স