শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে একমুখী চলাচল নিশ্চিতে দায়িত্বরত

  • আপলোড তারিখঃ ২০-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে একমুখী চলাচল নিশ্চিতে দায়িত্বরত
কমিউনিটি পুলিশকে লাঞ্চিত : লিখিত অভিযোগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে একমুখী চলাচল নিশ্চিতে পৌরসভার দায়িত্বরত কমিউনিটি পুলিশকে গালিগালাজ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শারীরিকভাবে লাঞ্চিতের অভিযোগ উঠেছে মিনা নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে সদর হাসপাতাল গেটের সামনে জনসম্মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে কমিউনিটি পুলিশ সদস্যরা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হসপিটাল সড়ক একমুখী চলাচলের জন্য প্রতিদিনের ন্যায় গতকালও দায়িত্ব পালন করছিলেন কমিউনিটি পুলিশ আবু বক্কর ও সাঈদ। এসময় একটি অটো চালক নিয়ম ভঙ্গ করলে তাকে গতিরোধ করে কমিউনিটি এই দুই পুলিশ সদস্য। এই সময় দক্ষিণ হাসপাতালপাড়ার মোফাজ্জেল ছেলে মিনা ওই অটো চালকদেরকে নিয়ম ভেঙে চলে যেতে সাহায্য করে এবং কমিউনিটি পুলিশ সদস্যদেরকে গালিগালাজ করতে থাকে। এসময় কমিউনিটি পুলিশ আবু বকর ও সাঈদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং দু'ই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। সাঈদ ও আবু বকর অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় ডিউটি করছিলাম। এসময় একটি অটো একমুখী চলাচলের নিয়ম ভঙ্গ করলে আমরা তার অটোটি ঘুরিয়ে দিই এবং চলে যেতে বলি। এসময় মিনা নামের একজন এসে অটো চালককে নিয়ম ভেঙ্গে চলে সাহায্য করে এবং আমাদের গালিগালাজ করে। আমরা এসময় তার গালিগালাজের প্রতিবাদ করলে মিনার মাজায় থাকা দেশীয় অস্ত্রদিয়ে আমাদের ভয় দেখায় ও শারীরিকভাবে লাঞ্চিত করে। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলার অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিমুল বারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি এবং এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি কমিউনিটি পুলিশ সদস্যদের নিকট থেকে। অভিযোগ পাওয়ার পর চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসিকে অভিযুক্তকে গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এব্যাপারে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, আমি কয়েকদিন যাবত বেশ অসুস্থ। ঘটনাটি এখনো আমি শুনি নাই। খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে। তবে ঘটনার জড়িতদের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, আমি এ বিষয়ে কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা হাতে পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, একমুখী চলাচল’ ব্যবস্থা চালুর পর যানবাহনের গতিপথ গণপূর্ত ভবনের সামনে (উপশম মোড়) থেকে সদর হাসপাতাল অভিমুখে এবং ডিজিটাল মোড় থেকে হকপাড়া ঈদগাহ হয়ে কলেজ রোডে (নিটল-টাটা মোড়) এ যেয়ে মিশবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিয়ম থাকলেও মানছেন না কিছু অসাধু অটো চালকেরা। এর আগে নিয়ম ভঙ্গের কারনে ভ্রাম্যমাণ আদালতে কয়েকজন অটো চালককে জরিমানা করা হয়।


কমেন্ট বক্স