শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথকস্থানে ৪ জনের বিষপান!

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে ৪ জনের বিষপান!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে ৪জন বিষপান করে আত্মহত্যার অপচেষ্টায় করেছে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামের উত্তরপাড়ার আরশেদ আলীর ছেলে সামাদ আলী (৩৫), চুয়াডাঙ্গা যুগীরহুদা বাজারপাড়ার মন্টু মিয়ার মেয়ে সীমা (১৮), চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শোলগাড়ি গ্রামের আজিজুলের ছেলে মজিবুল (২২) ও আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শ্রী কার্তিকের স্ত্রী শ্রীমতি কল্পনা দাস (৪০)। জানা যায়, গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি গ্রামের উত্তরপাড়ার আরশেদ আলীর ছেলে সামাদ আলী পারিবারিক সমস্যার কারণে তার পিতার সাথে ঝগড়া করে। একপর্যায়ে ঘরে থাকা বেগুনে দেয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গা যুগীরহুদা বাজারপাড়ার মন্টু মিয়ার মেয়ে সীমা নিজের ভিটামিন ঔষধ খাওয়ার সময় মেয়াদউত্তীর্ণ হওয়া গরুর ভিটামিন ঔষধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, মোমিনপুর ইউনিয়নের শোলগাড়ি গ্রামের আজিজুলের ছেলে মজিবুল পাকড়াতলা মাঠে কপিতে বিষ দিতে যেয়ে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মজিবুল কী কারণে বিষপান করেছে সেটা এখনো অস্পষ্ট। আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শ্রী কার্তিকের স্ত্রী শ্রীমতি কল্পনা দাস পারিবারিক অশান্তির কারণে ধানে দেয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


কমেন্ট বক্স