শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-১ মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-১ মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনে (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি সদর উপজেলার হাজরাটি মসজিদপাড়ার হাফিজুর রহমান জোয়ার্দ্দারের ছেলে। দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করে বের হয়ে সাংবাদিকদের বলেন- আমি বিভিন্ন সামাজিক উন্নয়ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও নারী উন্নয়নের সাথে সম্পৃক্ত। আমি আশাবাদী আমার মনোনয়নপত্র গ্রহণ করা হবে। এসময় তিনি নির্বাচনের সময় সেনাবাহিনীর টহল দাবি করেন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার যাতে দেখা না যায়, সেজন্যে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যেন সঠিক বিধিমালা পালন করেন। অর্থের প্রভাব যেন কেউ না খাটাতে পারেন, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার।


কমেন্ট বক্স