শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জের নয়মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৮ ইং
সরোজগঞ্জের নয়মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বুধবার ভোরের দিকে যশোর-কালীগঞ্জ থেকে ছেড়ে আসা মুরগির ফিডবাহী ট্রাক (খুলনা মেট্রো ট ১১-০৮৬৯),আলমডাঙ্গায় যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকটি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে পৗঁছালে মুরগির ফিডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় চালক ও হেল্পার।


কমেন্ট বক্স