শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৮ ইং
দর্শনায় খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় র‌্যাকেট (ব্যাডমিন্টন) খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে দর্শনা আজিমপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটৈ। এ ঘটনায় আহতরা হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুর গ্রামের উত্তরপাড়ার আইয়ুব আলীর দুই ছেলে রাজু হোসেন (২৫), সজিব হোসেন (১৮) ও একই এলাকার গফুর আলীর ছেলে শরিফ (২২)। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ির পাশের র‌্যাকেট (ব্যাডমিন্টন) খেলার স্থানে কোন পক্ষ আগে খেলবে এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে একই এলাকার মানিকের ছেলে ইমন (১৮), একই এলাকার রাহিদ ও একই এলাকার বিলপাড়ার মেহেদি আরো কয়েকজনকে ডেকে আনে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দায়ের কোপে ও লাঠি আঘাতে রাজু হোসেন, সজিব হোসেন ও শরিফ গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে হাসপাতালে চিকিৎসাধিন রাজু ঘটনার বর্ণনা করে বলে, মঙ্গলবার রাত ১০টার দিকে আমি কাজ থেকে বাড়ি ফিরে বাড়ির পাশের র‌্যাকেট (ব্যাডমিন্টন) খেলার স্থানে যায়। যেয়ে দেখি সেখানে ইমন, রাহিদ, মেহেদিসহ আরো কয়েকটা ছেলে খেলা করছে। যেহেতু র‌্যাকেট (ব্যাডমিন্টন) খেলার স্থান আমরা তৈরি করেছি, তাই তাদেরকে খেলতে বাঁধা দিলে আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহতদের মধ্যে দু’জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক রাত ভর্তি থাকার পর ছুটি নিয়ে বাড়ি ফিরে গেলেও হাসুয়ার কোপে গুরুত্বর জখম রাজু হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।


কমেন্ট বক্স