চুয়াডাঙ্গা-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন শামসুজ্জামান দুদু
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন। তিনি চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান। মনোনয়ন নেওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংবাদিকদের বলেন, ‘আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব নির্বাচনে থাকার।’ কিন্তু সরকার যদি সেই পরিবেশ তৈরি করতে না পারে বা কোনো কারণে যদি নির্বাচন পণ্ড হয়ে যায়, তাহলে তার দায়ভার সরকারের বলেও মন্তব্য করেন তিনি।
কমেন্ট বক্স