চুয়াডাঙ্গায় গাঁজাসহ সাতগাড়ির আব্দুল হান্নান আটক
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাতগাড়ির আব্দুল হান্নানকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার এতিমখানাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার এতিমখানাপাড়ায় অভিযান চালায়। এসময় এতিমখানা রোড থেকে পৌর শহরের সাতগাড়ির মৃত আকছেদ আলীর ছেলে আব্দৃল হান্নানকে (৪২) গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। পরে তার বির`দ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স