মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখমের ঘটনায় একজন আটক
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর শহরের মকছেদ মার্কেটে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৬০) মকছেদ মার্কেটের একটি দোকানে বসে থাকা অবস্থায় একই ইউনিয়নের শাখারিয়া গ্রামের লাল্টুর ছেলে বাপ্পির (২০) সাথে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে আহত হয় মুক্তিযোদ্ধা। এ ঘটনায় মুক্তিযোদ্ধা বাদি হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে থানা পুলিশের একটি টিম গতকাল সন্ধ্যার পর বাপ্পিকে গ্রেফতার করে।
কমেন্ট বক্স