আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ইউপি সদস্যকে জরিমানা
- আপলোড তারিখঃ
১৪-১১-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগে এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজেষ্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মৃত নুর বস্কের ছেলে ইউপি সদস্য মোমিনুর রহমান মমির অবৈধভাবে বালি উত্তোলন করছে এমন অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী মোমিন মেম্বারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স